ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মুরাদনগরে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৩,  4:46 PM

news image

কুমিল্লার মুরাদনগরে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (০১ মার্চ) রাত ৮টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের মো. রিয়াজুল (২২) ও চাঁদপুর জেলার কচুয়ার মোশাররফ হোসেন (২৩)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মরদেহ দুইটি মোটরসাইকেলের ওপর পড়ে ছিল। তাদের শরীর থেতলানো ছিল না। আমাদের ধারণা, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তারা নিহত হয়েছেন। তিনি আরও জানান, কোনো গাড়ির ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম