ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুমিনুলদের প্রশংসায় ভাসালেন কিউই অধিনায়ক

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  5:41 PM

news image

মাউন্ট মঙ্গাইনুয়ে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দল। দাপুটে এ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসায় ভাসালেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। কিউই অধিনায়ক বলেন, প্রথম দিনে মধ্যাহ্নভোজের সময় পর্যন্ত যে অবস্থানে আমরা ছিলাম সে তুলনায় এ ফল অবশ্যই হতাশাজনক। হারের কারণ হিসেবে টম ল্যাথাম বলেন, আমরা আমাদের সেরাটুকু দিতে পারিনি। প্রথম ইনিংসে ৭০ রানে ৬ উইকেট হারালে আমাদের আর ৪০০-৪৫০ রান করা হয়নি।

প্রথম ইনিংসে ঠিক কীভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। তারা আমাদের চাপে ফেলে দিয়েছে।  দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ড সুবিধা করতে পারেনি জানিয়ে কিউই অধিনায়ক বলেন, আমরা পার্টনারশিপ গড়ার চেষ্টায় করেছি দ্বিতীয় ইনিংসে কিন্তু সফল হতে পারিনি। দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। তারা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। এ ছাড়া তারা শর্ট বল খুবই ভালো খেলেছে। তাদের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি। তারা অবশ্যই পাঁচদিন আমাদের চেয়ে ভালো খেলেছে।  বাংলাদেশের কাছে হারের আগে দেশের মাটিতে ১৭ ম্যাচ অপরাজিত ছিল নিউজিল্যান্ড। কিউইদের জয়রথ মুমিনুলরা থামালেন রেকর্ড গড়ে। উইকেটের বিবেচনায় এটি দেশের বাইরে সবচেয়ে বড় জয়। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের নায়ক ইবাদত নিয়েছেন সাত উইকেট। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট তুল নেন তাসকিন। দুই ইনিংস মিলিয়ে শরিফুল ইসলাম শিকার করেন তিন উইকেট। ম্যাচে চার উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ এবং মাত্র ছয় রানের বিনিময়ে দুই উইকেট নেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক ও লিটন দাসের ফিফটিতে বাংলাদেশ লিড পায় ১৩০ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইবাদতের বোলিং তোপে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায় টম ল্যাথামের দল। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। মাত্র দুই উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন মুশফিক-মুমিনুল, গড়েন ইতিহাস।

সূত্র: ক্রিকইনফো




logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম