ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিএসজি ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি

মুন্সীগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  11:02 AM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কের পাশে হেবু শেখের মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার হোসেন সদর উপজেলার ভিটি হোগলাকান্দি এলাকার বাসিন্দা। 


পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম