ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

মুন্সীগঞ্জে শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৫,  6:41 PM

news image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আরিয়ান ওরফে মাহিমের তথ্যের ভিত্তিতে রোববার (২৫ মে) সকালে উপজেলার ধিপুর ইউনিয়নের পলাশপুর পেশকারবাড়ি সংলগ্ন একটি জঙ্গল থেকে নিখোঁজের দুই দিন পর ওই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসাইন টঙ্গীবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে খেলাধুলা করতে শিশু হোসাইন বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে স্বজনরা জানতে পারে প্রতিবেশী আরিয়ান ওরফে মাহিমের সঙ্গে সাইকেলে তাকে ঘুরতে দেখা গেছে। সেই সূত্র ধরে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হোসাইকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার পরে মৃতদেহ ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ী সংলগ্ন জঙ্গলে ফেলে রেখেছে। বিষয়টি পুলিশকে অবগত করে নিহতের পরিবার। পরে পুলিশ অভিযুক্ত আরিয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার দেখানো জায়গা হতে রোববার সকাল ৯টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ চূড়ান্ত জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম