ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

মুন্সীগঞ্জে নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  11:24 AM

news image

মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে নৌকার কর্মী মো. ঝিল্লুকে (৪২) কুপিয়ে হত্যা করার অভিযোগ প্রতিপক্ষ কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মীদের বিরুদ্ধে। রোববার (৭ জানুয়ারি) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেন। নিহত ঝিল্লুকে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী হিসেবে দাবি করেছে নৌকার সমর্থকরা। নৌকার সমর্থকরা জানান, এ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী ও সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এলাকার দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে গেছে। নিহতের স্ত্রী জানান, জিল্লু নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন। পুলিশ সুপার মো. আকরাম খান জানান, ঘটনার পরপরই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় রক্তাক্ত মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করেছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রশাসন সজাগ রয়েছে। মুন্সীগঞ্জে বাকি দুটি আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম