ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২১,  5:05 PM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমুক্তারপুর শাহ সিমেন্ট রোডে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত ডাক্তার তাদেরকে শেখ হাসিনা  বার্ন ইউনিটে প্রেরণ করেন।আহতরা হলেন- কাওসার (৪২), শান্তা (৩৮), ইয়াসিন (৬) ও ফাতেমা (৩)। ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ মোবিলাইজিং অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মুক্তারপুর এলাকার ভবনে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে দুই শিশুসহ ৪ জন আহত হয়েছেন। পুঞ্জিভূত গ্যাসের কারণে ঘটনা হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম