ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

মুন্সীগঞ্জে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৪,  5:11 PM

news image

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে ভাটেরচর বাস স্ট্যান্ড এলাকায় আলী আহমদ মার্কেট ও মার্কেট সংলগ্ন অন্তত ৩০টি দোকান। এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  স্থানীয় বাসিন্দা আব্দুস সাত্তার জানান, বুধবার রাত ৩টার দিকে ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনে দেখতে পান তারা। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। তিন ঘণ্টা চেষ্টার পরে ভোর ৬টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে আলী আহমদ মার্কেটের প্রায় সবগুলো দোকান এবং আশপাশের কিছু দোকান পুড়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানি আক্তার হোসেন বলেন, আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। কসমেটিকস, আইসক্রিম, স্টিলসহ কয়েকটি দোকান আমার। অগ্নিকাণ্ডে নগদ পাঁচ লাখ টাকা সহ সব পুড়ে গেছে। প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে আমার। ক্ষতিগ্রস্ত মুদি দোকানি দেলোয়ার হোসেন বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। দোকানে প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ছুটে এসে অগ্নিনির্বাপণের কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তিন ঘণ্টা পর সকাল ৬টার দিকে আমরা অভিযান সমাপ্ত ঘোষণা করি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ধারণা করছি— বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম