ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী ত্বকের প্রয়োজন যেমন টোনার জর্ডানের মার্কিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী ইইউ

মুন্সীগঞ্জের হাসাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২৫,  11:00 AM

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত এবং অন্তত আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার (২৮ জুন) ভোরে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। নিহতরা হলেন- যশোর জেলার জালাল উদ্দিন (৬৫), জিল্লুর রহমান, ডা. আব্দুল আলিম ও হেলপার হাসিব। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের একটি বাস হাসাড়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।  দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় চারজনে। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত আরও দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ নিয়ে চারজন মারা গেছেন বলে আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।  তিনি আরও বলেন, ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম