ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৩,  2:41 PM

news image

মুন্সিগঞ্জ সদরে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। সোমবার সকাল সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার। তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। এ ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মা কুলসুমসহ(৩০) আরও তিন জন। এদের মধ্যে শিশুর মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জ অভিমুখে আসছিল সিএনজিটি। সকাল ১১টার কিছুক্ষণ পরে টরকি এলাকায় পৌছালে ওই সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডাঃ কামাল প্রধান জানান, নিহত দুই জনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে মাসহ আরও তিনজন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম