ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের শিরোপা লড়াইয়ে ফ্রান্স-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন উইটসেল জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী ত্বকের প্রয়োজন যেমন টোনার

মুন্সিগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:34 PM

news image

মুন্সিগঞ্জে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। মৃতরা হলো: রবিউল হাসান সুলভ(১৬), সানজিদা আক্তার(৯) ও লামিম হোসেন(১২)। মৃত শিশুদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম ধামারন গ্রামে। স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বিলের মধ্যে শাপলা তুলতে যায় ৪ শিশু। এ সময় বজ্রপাতে ৪ জনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিশুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা রাজিব খান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম