ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

মুন্সিগঞ্জে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৩,  11:05 AM

news image

মুন্সিগঞ্জে রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার সদর উপজেলা সংলগ্ন থানা কাউন্সিল মোড়ের একটি ভবনের পাঁচতলা ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলেন পরিবারের রোজিনা বেগম, রিজভি আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও তিন বছরের শিশু রায়ান। তারা একই পরিবারের এবং ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম