ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

মুচলেকা দিয়ে ছেলেসহ ছাড়া পেলেন সৈয়দা রত্না

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  10:22 AM

news image

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করা সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংশুকে দিনভর আটকে রাখার পর মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার পর তাদের ছেড়ে দেয়া হয়। এর আগে, সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের ঘটনার প্রতিবাদ করে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংশুকে আটক করা হয়। যদিও পুলিশের দাবি, নির্মাণ কাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। সকালে তেঁতুলতলা থেকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

রত্না ও তার ছেলেকে কলাবাগান থানায় আটক করে রাখার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার-পরিজন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজন থানার সামনে ভিড় জমাতে থাকেন। রাতে কলাবাগান থানার সামনে তারা রত্না ও তার ছেলেকে ছেড়ে দেয়ার জন্য পুলিশের কাছে জোর দাবি জানান। আন্দোলনের মুখে কলাবাগান থানার অফিসার ইনচার্জ তাদেরকে ছেড়ে দেয়ার কথা জানান। পরিবেশবাদী সংগঠন বেলা’র প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান জানান, রত্নাকে মুক্তি দেয়ায় তারা কিছুটা স্বস্তিবোধ করছেন। জনমতের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য পুলিশকেও ধন্যবাদ জানান তিনি। তবে কলাবাগানের মানুষের মাঠের অধিকারের ইস্যুতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ ঘটনার প্রতিবাদে ও তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ বন্ধ করার দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন এবং বিকাল ৩টায় তেঁতুলতলা মাঠে প্রতিবাদ সমাবেশ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম