ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ মা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  4:28 PM

news image

রাজধানীর মুগদায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য জানান। নিহতদের মধ্যে, প্রিয়াঙ্কার (৩০) শরীর ৭২ শতাংশ ও তার পাঁচ বছরের ছেলে অরূপের শরীরে ৬৭ শতাংশ বার্ন ছিল। এ ছাড়া চিকিৎসাধীন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫) ও প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে প্রিয়াঙ্কার মার শরীরের ৩৫ শতাংশ ও প্রিয়াঙ্কার স্বামীর শরীরের ২৫ শতাংশ বার্ন রয়েছে। এর আগে গতকাল (সোমবার) সকালে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম