ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মুখে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৩,  10:31 PM

news image

শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশ দল। এসময় চোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে চোটের কবলে পড়ে গতকাল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়ে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এই ক্রিকেটারের। এদিকে জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম