ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

মুকুল বোসের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  8:12 PM

news image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মুকুল বোসের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মুকুল বোসের মরদেহ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। প্রথমে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসকে গার্ড অব অনার দেওয়া হয়। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মৃনাল কান্তি দাস, আহমদ হোসেন, মোজাফফর হোসেন পল্টু, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, এসএম কামাল, বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। এরপর সমীর চন্দ্রের নেতৃত্বে কৃষক লীগ, মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যু্বলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানায়। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোরে মারা যান মুকুল বোস। রোববার (৩ জুলাই) তার মরদেহ দেশে আনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম