ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জনসমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জন নিহত অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এক টুকরো প্লাস্টিক পুড়ে মৃত্যুকূপ নৈশক্লাব, বাথরুমে আশ্রয় নিয়েও বাঁচেননি ২৭ জন

মিয়ানমার নয়, কারো সঙ্গেই যুদ্ধে জড়াতে চাই না : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  1:16 PM

news image

রোহিঙ্গা ইস্যুসহ চলমান কোনও বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে মিয়ানমার কিংবা অন্য কোনও দেশের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়াতে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রির বুথ পরিদর্শন করেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গেই আমরা যুদ্ধে জড়াতে চাই না। ওবায়দুল কাদের এরপর যোগ করেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে।

একজন নারী ও পুরুষ মারা গেছে। এসব ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে। তিনি বলেন, মিয়ানমারে ৫৪টা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। বিভিন্ন জায়গা তারা এরই মধ্যে দখল করে নিয়েছে। এটা তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্য গোষ্ঠীর বিরোধের বিষয়। আমাদের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রতীক নিয়ে আমাদের ওয়ার্কিং কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে। শনিবারের (১০ ফেব্রুয়ারি) বর্ধিত সভায় যারা থাকবে তাদের মতামতও গ্রহণ করা হবে। কারণ এটা মৌলিক একটা সিদ্ধান্ত। কাজেই এ ব্যাপারে সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের নেত্রী। তিনি বলেন, আমরা আসা করছি নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে। তারপর আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করে মনোনয়ন বোর্ড বসবে। আমাদের ৪৮টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম