ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

মিয়ানমারে সেনা হেফাজতে সাংবাদিকের মৃত্যু

#

১৫ ডিসেম্বর, ২০২১,  1:04 PM

news image

মিয়ানমারে সেনা হেফাজতে থাকা এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার সহকর্মী ও পরিবারের এক বন্ধু। গত শুক্রবার কো সো ন্যায়িং নামের এই সাংবাদিককে সেনাবিরোধী বিক্ষোভ চলাকালে ছবি তোলার সময় গ্রেপ্তার করা হয়।  গত ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকার হটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর এই প্রথম কোনো সাংবাদিক নিহতের কথা জানা গেল।

যদিও সামরিক জান্তা ক্ষমতা দখলের পর শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। পরে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়াদের অর্ধেক ছেড়েও দিয়েছে তারা। খবর আল-জাজিরা।   কো সো গ্রাফিক ডিজাইনিংয়ে পাশাপাশি ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতা করতেন। শুক্রবার দেশটির ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে জান্তাবিরোধী ‘মৌন বিক্ষোভ’ চলাকালে ছবি তোলার সময় সহকর্মীসহ তাকে আটক করা হয়। গত কয়েক মাসের মধ্যে এটা ছিল দেশব্যাপী সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা দেশবাসীকে ছয় ঘণ্টার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে থাকার আহ্বান জানায়। তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় অবস্থান নেওয়ায় রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়ে। সেনা হেফাজতে এই প্রথম কোনো সাংবাদিকের মৃত্যু হলেও, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির কর্মী নিহতের খবর বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে। তবে সেই সংখ্যাটি কত তা নির্দিষ্ট করে জানা যায়নি। মানবাধিকার কর্মীদের মতে, কিছু কিছু মরদেহ দেখে মনে হয়েছে নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম