ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

মিষ্টি ও রসালো কমলালেবু যেভাবে চিনবেন

#

লাইফস্টাইল ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৪,  4:00 PM

news image

কমলালেবু একটি সুস্বাদু ফল। কমলা রঙের হওয়ায় ফলটি কমলালেবু হিসেবে পরিচিত। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়া ভিটামিন ‘এ’, ‘বি’, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কোলিন অন্যান্য উপাদান রয়েছে এই ফলটিতে। কমলালেবুতে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট যা সর্দি-কাশি সারায়। এটি হজম শক্তিও বাড়ায়। মিষ্টি ও রসালো কমলালেবু কীভাবে চিনবেন চলুন তা জেনে নেয়া যাক।

কমলালেবুর বৃন্ত: কমলালেবুর বৃন্ত বলে দেয় লেবুটা টক হবে না মিষ্টি। বৃন্তটি বাইরের দিকে বেরিয়ে থাকলে বুঝতে হবে সেটি পাকা। পাকা লেবু মিষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি‌।

কমলালেবুর গন্ধ: অনেকেই কমলালেবুর গন্ধ শুঁকেও তফাত করতে পারেন। মিষ্টি লেবু হলে গা থেকে মিঠে কমলালেবুর সুগন্ধ বের হবে। আর যদি কমলালেবু মিষ্টি না হয়, তাহলে সাধারণত এই গন্ধটা বের হয় না। সেক্ষেত্রে কিছুটা টক বা কাঁচা গন্ধ বের হয়।

কমলালেবুর রং: কমলালেবুর কমলা রঙই মিষ্টি কিনা তা বলে দেয়। এই রং হবে কমলা থেকে গাঢ় কমলা। যেগুলো কিছুটা হলদে, সেগুলো মিষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে লেবুর জাত অনুযায়ী এই স্বাদ পাল্টায়‌। কিছু কমলালেবুর রং হলদেটেই হয়। সেক্ষেত্রে গায়ের রঙে সবুজ ভাব আছে কি না দেখে নিন।

কমলালেবুর রস: কমলালেবুর ত্বক আঙুল দিয়ে হালকা টিপে দেখে নিন। চাপ দেয়া অংশটি ভেতরে বসে গেলে এটি রসালো। রসালো লেবু সাধারণত মিষ্টি হয়। কম রসের লেবুতে সাধারণত মিষ্টি কম হয়। তবে চাপ দেয়ার সময় খুব নরম লাগলে তা নষ্ট লেবুর লক্ষণ হতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে। 

কমলালেবুর গায়ের দাগ: কমলালেবু ঠিকমতো পাকলে খোসা কিছুটা খরখরে হবে। অর্থাৎ খোসার উপর কোষগুলো বেশ স্পষ্ট বোঝা যায়। আর টক লেবুর খোসায় সাধারণত তা হয় না। -সূত্রঃ হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম