ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মিশরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  5:39 PM

news image

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দিলেন মিসরের আদালত। রোববারের সিদ্ধান্তটি অনুমোদনের জন্য ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে যাবে। আগামী ১৯ জুন আদালত শোনাবেন চূড়ান্ত রায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশের ওপর হামলা এবং অসন্তোষ ছড়ানোর দায়ে তারা পেয়েছেন এই শাস্তি। বলা হয়, দণ্ডপ্রাপ্তদের ৯ জন বর্তমানে কারাভোগ করছেন। বাকি একজন পলাতক। শুনানিতে বলা হয়,

অভিযুক্তরা ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলে। সরকার উৎখাতে কায়রো পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের। মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে, গেলো বছর চীন-ইরানের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মিসরে। ২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্যাপক দমন-পীড়ন চালান মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম