ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

মির্জা ফখরুলের গুগলি ‘নো বল’ হয়েছে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৩,  12:47 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্ম‌বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলছেন, আওয়ামী লীগকে নাকি গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছেন। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না। বিএনপিকে রাজনৈতিক অঙ্গনের ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি। তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। কারণ, তারা নির্বাচন চায় না। তারা চায় ষড়যন্ত্রের চোরা পথে ক্ষমতায় যেতে। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ৩ নভেম্বরের মাস্টারমাউন্ড জিয়াউর রহমান, ২১ আগস্টের মাস্টারমাউন্ড তারেক রহমান। এই পরিবারই ১৫ আগস্টসহ সব রক্তাক্ত ট্রাজেডির হোতা। এই পরিবার বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। সেতুমন্ত্রী বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই না আনন্দের। কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে। এর আগে ধানমন্ডির আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম