ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মিরাজ-মাহমুদউল্লাহর শতরানের জুটি

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  9:17 PM

news image

৬৯ রানের ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে পড়া বাংলাদেশ দলকে টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে এই জুটি ইতোমধ্যে ১০০ রান তুলে দারুণ প্রতিরোধ গড়েছে। তাতে বাংলাদেশের সংগ্রহ দেড়'শ ছাড়িয়ে গেছে। ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। মিরাজ ৫৩ ও মাহমুদউল্লাহ আছেন ৪৭ রানে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই এনামুলকে হারিয়েছে বাংলাদেশ। নিশ্চিত আউট জেনেও রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এনামুলকে হারানোর পর লিটন-শান্ত ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু লিটনের বিদায়ে এই জুটিও বেশিক্ষণ টেকেনি। সিরাজের দ্রতগতির বলে ২৩ বলে ৭ রানে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। গতি দিয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের ভুগিয়েছেন উমরান মালিক। তার বুলেটের গতি সামলাতে পারলেন না নাজমুল। বোল্ড হয়ে ফিরলেন ৩৫ বলে ২১ রান করে। এরপর ওয়াশিংটন সুন্দরের বলে শিখরের ক্যাচ হয়ে ফেরেন সাকিব। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৮ রান। ওয়াশিংটনের করা পরের ওভারে পরপর ২ বলে আউট মুশফিক-আফিফ। ৬৯ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরিয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তার সঙ্গে স্পিনে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গী এবাদত। আগের ম্যাচ হেরে যাওয়ায় ভারত একাদশেও এসেছে দুই পরিবর্তন। শাহবাজ আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেল। চোটের জন্য খেলছেন না সেই ম্যাচে অভিষেক হওয়া কুলদীপ সেন। তার জায়গায় দলে এসেছেন গতিময় পেসার উমরান মালিক।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, উমরান মালিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম