ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মিরাজের ক্যারিয়ার সেরা ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৭১

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  10:17 PM

news image

ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সামনে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি। সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই টাইগারদের চেপে ধরে ভারত। ভারতীয় বোলারদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি টাইগারদের টপ-অডার। দলীয় ৬৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। তাদের নৈপুণ্যে লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। ফলে ভারতের জয়ের জন্য দরকার ২৭২ রান। সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি গড়ে দলীয় ২১৭ রানে ফেরেন রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৯৬ বলে চার চারে করেন ৭৭ রান। ক্যারিয়ারে ২৭তম ফিফটি করেন মাহমুদউল্লাহ। অপরপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। ৮৩ বলে ৮ চারে ও ৪ ছয়ে অপরাজিত থাকেন ১০০ রানে। শেষ দিকে ১৬৪ স্ট্রাইক রেটে ঝড় তুলেন নাসুম আহমেদ। এক ছয় দুই চারে ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন নাসুম। এর আগে সাকিব আল হাসানের পরপরই সাজঘরে ওয়াশিংসটন সুন্দরের অফ স্ট্যাম্পের বাইরের বলে বোল্ড আউট হয়ে শূন্য রানেই ফিরেন আফিফ। আর শিখর ধাওয়ানের কাছে লেগে স্লিপে ক্যাচে দিয়ে মাঠ ছাড়েন মুশফিক। পরে রিভিউ নিলেও তা সহায় হয়নি মুশফিকের। ৩৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে দারুণ নৈপুণ্য সাজানো তিনটি চার উপহার দেন তিন নম্বরে নামা এই টাইগার ব্যাটার। ভারতীয় পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির কাছে পরাস্ত হন শান্ত। শান্তর পর এক চারে ২০ বলে ৮ রান করে ফেরেন সাকিব আল হাসান। ওপেনার আনামুল হক বিজয়ের পর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফিরে যান টাইগার অধিনায়ক লিটন দাস। দলীয় ৩৯ রানে সিরাজের ইনসুইঙ্গার লেন্থে করা বলে বোল্ড আউট হয়ে ফিরে যান লিটন। লিটন বলটিকে ব্যাট-প্যাড ফাঁকা রেখে সোজা খেলার চেষ্টা করছিলেন। তবে বলের গতির কাছে হার মানেন লিটন। ২৩ বলে এক চারে ৭ রান করে ফেরেন তিনি। বোলিংয়ে ভারতের পক্ষে ৩ উইকেট পান ওয়াশিংটন সুন্দর। এ ছাড়া মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক দুটি করে উইকেট লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম