ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২২,  11:29 AM

news image

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়াদের পরিচয় জানা যায়নি। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় শনাক্ত জানা যায়নি। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে। এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়। জানা যায়, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১০০০ ফুট দূরত্বে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজারটি (সৈকত-২) রাখা ছিল। মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রবল স্রোত ডিঙিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম