ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জন চিরনিদ্রায় শায়িত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  7:12 PM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১০ জনের দাফন ও একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে তাদের জানাজা হয়। বেলা ১১টায় তাদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই দুজনের দাফন করা হয়। সকালে আরও তিনজনকে নিজ নিজ এলাকায় দাফন করা হয়। আর একজনের শেষকৃত্য রাতেই করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে পাঁচজনের জানাজা হয়েছে। তারা হলেন, রিদোয়ান, সজিব, মারুফ, হাসান এবং নিরু। জানাজায় উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এখানে যারা মারা গেছে তাদের প্রায় সবাই শিক্ষার্থী। তারা অনেক মেধাবী ছিল। যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছি। এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নিহতরা হলেন কোচিং সেন্টারের চার শিক্ষক জিয়াউল হক (২২), মোস্তফা মাসুদ রাকিব (১৯), রিদুয়ান চৌধুরী (২২) ও ওয়াহিদুল আলম (২৩); শিক্ষার্থী সামিরুল ইসলাম হাসান, মোসাহাব আহমেদ (১৬), ইকবাল হোসেন, শান্ত শীল, মোহাম্মদ আসিফ ও সাজ্জাদ হোসেন এবং মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা (২৬)। পরিবার থেকে জানানো হয়েছে, জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থান তাদের সমাহিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম