ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২২,  10:39 PM

news image

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট” এর উদ্যোগে- আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুর-১, হযরত শাহ্ আলী মহিলা কলেজ অডিটোরিয়ামে “মিরপুর সম্মিলিত সাংবাদিক জোট” এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান পৃষ্ঠপোষক কবির চৌধুরী মুকুল। প্রধান আলোচক ছিলেন-

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মো. লায়েকুজ্জামান। আলোচক হিসেবে ছিলেন- মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুল হাকিম। হযরত শাহ্ আলী মহিলা কলেজ এর অধ্যক্ষ ময়েজ উদ্দিন। মো: ইসলাম, সভাপতি স্বেচ্ছাসেবক লীগ দারুস সালাম থানা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানূর রহমান মোল্লা। সঞ্চালনায় ছিলেন- মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক মো. আলী মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহিদ, কোষাধ্যক্ষ ভুইঁয়া কামরুল হাসান সোহাগ, সাজেদুর রহমান সাজু,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন তালুকদার সাংবাদিক নজরুল, সাংবাদিক নুর হোসাইনসহ মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সকল নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম