ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬,  10:15 PM

news image

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবী সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোছা. লামিসা (৭)। তার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানার স্ত্রীকে আটক করেছে পুলিশ। ডিএমপির মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোহেলকে পাওয়া যায়নি। তার স্ত্রীকে আটক করা হয়েছে। সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে মোস্তাক সরকার বলেন, সোহেলকে গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত জানা যাবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম