ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২১,  11:12 AM

news image

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা। একই সঙ্গে সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী  জানিয়েছেন,

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর এলাকা থেকে মিরপুর-১৩ নম্বর এলাকার সড়ক বন্ধ রয়েছে। যানবাহনে ভাঙচুর চালাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা। এমন পরিস্থিতিতে অফিসগামী অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আটকে রয়েছে রোগীবাহী এম্বুলেন্স ও জরুরি পরিবহন, বিপাকে পড়েছেন পথচারীরা। ওই সড়কে একই স্থানে ৩০ মিনিটেরও বেশি সময় থমকে রয়েছে পরিবহনগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম