ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  9:15 PM

news image

সারাদেশে বিএনপি-সমমনাদের চতুর্থ দফার অবরোধ চলছে। পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো। রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত। এদিকে চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে মিরপুর ১০নং গোলচত্বরে প্রজাপতি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহজনক একজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। মিরপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মিরপুর ১০ গোলচত্বর ব্যস্ততম এলাকা। তবুও এখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আগুন দিয়েই তারা পালিয়ে যায়। ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসা করা হবে, তদন্ত করে বের করা হবে কারা আগুন দিয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ভেতর থেকে আগুন দেয়া হয়েছে। বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিল কারো ক্ষয়ক্ষতি হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম