ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

মিরপুরে বিভিন্ন দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২১,  5:59 PM

news image

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে বৃহস্পতিবার আবারও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সকাল ৮টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। পোশাক শ্রমিকেরা ১৪ নম্বরের পথচারী পারাপার সেতুর নিচে অবস্থান নেন। সেখানে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

এতে আশপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, মিরপুর ১৩ নম্বরেও রাস্তায় জড়ো হচ্ছেন পোশাক শ্রমিকেরা। সেখানে বিক্ষোভ ও সড়ক অবরোধের প্রস্তুতি নিচ্ছেন তারা। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এর আগে, বুধবার পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম