ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল

মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ২

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  7:08 PM

news image

রাজধানীর মিরপুরে একটি বাসায় এসি বিস্ফোরণ ঘটেছে।বিস্ফোরণে হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪) নামে দুজন দগ্ধ হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় এলাকার একটি টিনশেড বাড়িতে ঘটেছে। হাজেরা বেগমের স্বামী আবদুস সালাম জানান, আমরা অনেক দিন ধরে টিনশেড বাড়িটিতে বসবাস করছিলাম। আরিয়ান আমাদের বাড়িতে ভাড়া থাকে ও গৃহকর্মীর কাজ করে। রাতে আমি বাড়িতে ছিলাম না। ভোরে শুনতে পাই, বাড়িতে এসি বিস্ফোরণ হয়েছে।এতে আমার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই। তিনি ধারণা করছেন, বাসায় থাকা এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এ বিস্ফোরণ হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কারণ, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম