ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  4:58 PM

news image

রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।  মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই এলাকার এক পাশের যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস,  ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।  বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে তা তারা মানেন না। এ দিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।   কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। বিস্তারিত পরে জানাব।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম