ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ, আহত ৬

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৩,  12:41 PM

news image

নীলফামারীর চিলাহাটি স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা ভারতীয় একটি ট্রেনের ইঞ্জিনে বাংলাদেশের রূপসা এক্সপ্রেসের ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চিলাহাটি স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। সৈয়দপুরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, পার্বতীপুর থেকে ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি আনতে একটি খালি ইঞ্জিন চিলাহাটি যায়। লাইন ক্লিয়ার না পেয়ে আউটারে দাঁড়িয়ে ছিল ইঞ্জিনটি। এ সময় খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি চিলাহাটি পৌঁছালে লাইন ক্লিয়ার করে দেয়া হয়। এরপর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনটি খুলনা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই খালি ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁড়িয়ে থাকা ওই ইঞ্জিনটি। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলছে। খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। মেরামতের কাজ শেষ হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম