ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

#

১৩ জুলাই, ২০২৫,  1:59 PM

news image

মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও। রবিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে পুরো দিনব্যাপী। শনিবার রাতে মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, ক্যাম্পাস ও হাসপাতালজুড়ে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি।” বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে, গত ৯ জুলাই হাসপাতালের ভেতরে আনসার ক্যাম্পের সামনে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে ইন্টার্ন চিকিৎসকরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তারা একটি স্মারকলিপিও জমা দেন। স্মারকলিপিতে চিকিৎসকরা উল্লেখ করেন, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

কার্যকর ও পর্যাপ্ত আনসার মোতায়েন

সশস্ত্র আনসার সদস্য নিয়োগ

হাসপাতালের প্রতিটি ফটকে আনসার নিয়োগের ব্যবস্থা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম