ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক

#

০৮ অক্টোবর, ২০২৪,  12:55 PM

news image

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মাওলানা মিজানুর রহমানের টিম চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক। তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেওয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রাখেন হ্যাকাররা। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ মাওলানা মিজানুর রহমান আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই বলে নিশ্চিত করেছেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান ও আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্বও অনুষ্ঠিত হয় সেখানে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম