ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  11:45 AM

news image

রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। সরেজমিনে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে তীব্র রোদ উপেক্ষা করে মঞ্চের সামনের রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন তারা। এদিকে, মঞ্চে উপস্থিত হয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম