ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান এআই জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ: চীনের গোয়েন্দাপ্রধান

মায়ের সঙ্গে ঝগড়ার পর ছেলের ‘আত্মহত্যা’

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৩,  6:44 PM

news image

রাজবাড়ীতে মায়ের সঙ্গে ঝগড়া করে বিষপানে রাব্বী ফকির জিদ্দি (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বী ফকির ওই গ্রামের হারুন ফকিরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে জিদ্দির মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। সন্ধ্যায় তিনি বাড়ির পাশে মাঠের মধ্যে গিয়ে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম