ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ট্যাংকের গোলায় প্রাণ গেল ইউক্রেনীয় তরুণীর

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  10:07 PM

news image

মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন ইউক্রেনীয় তরুণী ভ্যালেরিয়া মাকসেটস্কা। কিয়েভের কাছে একটি শহরে রুশ বাহিনীর ট্যাংক হানায় তার মৃত্যু হয়। এ সময় তার মা ও চালকেরও মৃত্যু হয়। ভ্যালেরিয়া মাকসেটস্কা যুক্তরাষ্ট্রের সাহায্যকারী সংস্থার (ইউএসএআইডি) হয়ে কাজ করতেন। বৃহস্পতিবার ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের বরাত দিয়ে খবর নিউ ইয়র্ক পোস্টে ও এনডিটিভি। সামান্থা পাওয়ারের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানায়, অন্যদের সাহায্য করতে কিয়েভেই থেকে যেতে চেয়েছিলেন ভ্যালেরিয়া। কিন্তু তার মা ইরিনার ওষুধ শেষ হয়ে যাওয়ায় বেরোতে বাধ্য হন। পাওয়ার এও জানান, ভ্যালেরিয়ার ৩২তম জন্মদিন ছিল সামনেই। বিবৃতিতে কর্মকর্তা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে ভ্যালেরিয়া ‘লেরা’ মাকসেটস্কার মৃত্যু সংবাদ জানাচ্ছি। একজন গর্বিত ইউক্রেনিয়ান, ইউএসএআইডির প্রিয় কার্যকারী সহযোগী এবং অসাধারণ ও সহানুভূতিশীল নেত্রী। ভ্যালেরিয়া বন্ধুমহলও তাকে সাহসী বলে জানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম