ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

মাহির গ্রেফতার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  9:19 PM

news image

পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশের মামলায় গ্রেফতার হন মাহি। ওই মামলায় তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে। বিমানবন্দর থেকে মাহিকে নেওয়া হয় গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) হেডকোয়ার্টারে। দুপুরে তাকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে মাহিকে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করে দেওয়ার অভিযোগ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম