ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মাহির আগেই গ্রেপ্তার হয়েছেন যারা

#

১৮ মার্চ, ২০২৩,  9:33 PM

news image

পুলিশের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হওয়ার আগেই তার প্রতিপক্ষের মামলায় বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকেও আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন- সাজ্জাদ হোসেন সোহাগ, আশিকুর রহমান, ফাহিম হোসেন হৃদয়, জুয়েল রহমান, জমশের আলী, মোস্তাক আহমেদ, খালিদ সাইফুল্লাহ জুলহাস, সুজন মন্ডল ও মাহবুব হাসান সাব্বির। জানা গেছে, মাহির প্রতিপক্ষের লোকজন জমি সংক্রান্ত ঘটনায় অইনশৃঙ্খলা অবনতি সংক্রান্ত মামলা করেছেন। শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘মাহিয়া মাহি জমি সংক্রান্ত ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ব্যাপারে ফেসবুক লাইভে মিথ্যা মন্তব্য করেছেন। তিনি প্রতিপক্ষের ব্যাপারেও মন্তব্য করেছেন। এভাবে একটি প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি মন্তব্য করার অধিকার রাখেন না।’ এদিকে মাহিকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম