ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

মাহিকে জুতাপেটা করার হুমকিদাতাকে শোকজ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৩,  1:06 PM

news image

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে শোকজ করা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি এবং রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এ শোকজ দেন। রোববার বিচারক আবু সাঈদ এ শোকজ নোটিশ জারি করেন। এতে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয়দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে। মাহাম এর আগে শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন। পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম। এ ঘটনার পর রাতেই মাহি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন। শোকজ নোটিশে বলা হয়, ‘গত ২৩ ডিসেম্বর রাত ২২.৫০টায় মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়ার নির্বাচনি প্রচারে বাধাগ্রস্ত করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও সম্মানহানিকর বক্তব্য প্রকাশ করেছেন। ভবিষ্যতে প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনি প্রচারণায় বাধা প্রদানের হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে ওই ভিডিওতে প্রকাশ করেন। ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন, যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা সশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম