ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসালেন মিরাজ

#

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৪,  4:52 PM

news image

বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতির মঞ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কিন্তু তাতে খুব একটা ভালো করতে পারেনি তারা। তিন ম্যাচের সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। এই হতাশার মধ্যেও আলো ছড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাইতো রিয়াদকে প্রশংসায় ভাসালেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, নিজেদের উন্নতি জায়গা বুঝতে পারছেন তারা। তিনি বলেন, ‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে। ’বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও দুর্দান্ত খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচেই অপরাজিত থেকে ১৯৬ রান করেছেন। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ৬৩ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস। এর মধ্যে ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিও। সিনিয়র এই ক্রিকেটারকে নিয়ে মিরাজ বলেন, ‘(মাহমুদুল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম