ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

মাহমুদউল্লাহ বিশ্বকাপের আগে সুযোগ পাবে : হাথুরুসিংহে

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  9:01 PM

news image

চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ঘরের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের দলে ছিলেন না তিনি। এরপর আসন্ন ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজের ঘোষিত দলেও নেই রিয়াদ। এ অবস্থায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে রিয়াদ থাকবেন কি না, এ নিয়ে নানান জল্পনা কল্পনা তৈরি হয়েছে। কয়েকদিন আগেই বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, রিয়াদকে বিশ্বকাপ দলে দেখেন না তিনি। তবে টাইগার হেড কোচ হাথুরুসিংহে বললেন, বিশ্বকাপের আগে খেলার সুযোগ পাবে রিয়াদ। আগামী মাসে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতির জন্য সিলেটে তিনদিনের ক্যাম্প করেছেন তামিম ইকবালরা। সেখানেই শনিবার শেষদিনের অনুশীলনে বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা নিয়ে কথা বলেছেন হাথুরু। তিনি বলেন, ‘আগে যেটা বলেছি, তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনও ওই মানসিকতা বদলাইনি।’ আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সে হিসাবে বিশ্বকাপের আর ছয় মাসও বাকি নেই। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি আইসিসি। এমনকি কোন কোন ভেন্যুতে খেলা হবে সেটিও জানানো হয়নি। এতে কি পরিকল্পনায় কোনো সমস্যা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে লঙ্কান এই কোচ বলেছেন, ‘এটা শুধু আমাদের না। বিশ্বকাপের সঙ্গে জড়িত সবাইকে এফেক্ট করছে। আমার মনে হয় ভারত দ্রুতই ঘোষণা করবে। যদি দ্রুত ঘোষণা দেয়, এটা আমাদের পরিষ্কার ধারণার জন্য সাহায্য করবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম