ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মাস্ককে তুরস্কে টেসলা কারখানা করার অনুরোধ এরদোয়ানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  5:27 PM

news image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তুরস্কে টেসলা কারখানা প্রতিষ্ঠা করতে ইলন মাস্ককে অনুরোধ করেছেন। রবিবার মাস্কের সঙ্গে বৈঠকে এরদোয়ান এই অনুরোধ করেন। ইলন মাস্ক ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী। রয়টার্সের খবর অনুসারে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান টেসলা সিইও ইলন মাস্ককে তুরস্কে একটি টেসলা কারখানা প্রতিষ্ঠা করতে বলেছেন। নিউইয়র্কে জাতিসংঘের কাছে তুর্কি হাউস নামে একটি আকাশচুম্বী ভবনে ইলন মাস্কের সঙ্গে এরদোয়ান বৈঠক করেন এবং সেসময়ই তার দেশে টেসলা কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানান তুর্কি এই প্রেসিডেন্ট। গত আগস্টে টেসলা ভারতে একটি কারখানা তৈরি করতে আগ্রহ প্রকাশের কথা জানায়। টেসলার বর্তমানে ছয়টি কারখানা রয়েছে এবং মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশে সপ্তম কারখানাটি নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। সূত্র: আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম