ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মাসে ৬০০ টাকায় যতবার খুশি ট্রেনে ঢাকা যাতায়াত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  11:04 AM

news image

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিনের টিকিটভোগান্তি আর অতিরিক্ত খরচ কমাতে চালু হয়েছে মাসিক মাত্র ৬০০ টাকার বিশেষ টিকিট। রেলওয়ে সূত্র জানায়, এই একটি টিকিটেই একজন যাত্রী পুরো মাস অসংখ্যবার নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক নিয়মে ট্রেনে একবার ভাড়া ২০ টাকা। প্রতিদিন কর্মজীবী মানুষের যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা—মাস শেষে যা হয় ৬০০ টাকা। অন্যদিকে, বাসে একই পথে আসা–যাওয়া করতে দৈনিক ১০০ টাকা খরচ হয়, মাসে দাঁড়ায় প্রায় ৩ হাজারের মতো। ফলে রেলওয়ের এই মাসিক টিকিট যাত্রীদের খরচ কয়েকগুণ কমিয়ে দিচ্ছে। তা–ও আবার অনেক যাত্রী এখনো এ সুবিধা সম্পর্কে জানেন না, তাই প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন বহু মানুষ। চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০–৯০ জন যাত্রী মাসিক টিকিট নিয়েছেন। তাঁর ধারণা—তথ্যটি ছড়িয়ে পড়লে এই সংখ্যা দ্রুত বাড়বে। তিনি আরও বলেন, ৬০০ টাকা দিয়ে টিকিট নিলেও যাত্রী কম ভ্রমণ করলে লোকসানের কোনো সুযোগ নেই। নিয়মিত যাত্রী আব্দুস সালাম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাসে দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে মাত্র ২০ টাকা লাগে। সবচেয়ে বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই। তিনি আরও বলেন, রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের ভাড়া সাশ্রয় করছে এবং নিশ্চিত করছে আরও ঝামেলাহীন ভ্রমণ। এখন প্রয়োজন শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারে এবং রেলযাত্রা আরও সহজ হয়ে ওঠে। তথ্যসূত্র: কালের কণ্ঠ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম