ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

মাসের ব্যবধানে রসুনের দাম বেড়েছে ৩৫ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  8:38 PM

news image

পুরাপুরি আমদানি নির্ভর মসলার বাজার। পার্শ্ববর্তী ভারত, মিয়ানমার ও চীন থেকে আসে চাহিদার প্রায় ৮০ শতাংশ। বাকীটার বন্দোবস্ত হয় দেশীয় উৎস থেকে। গত কয়েকমাস ধরেই উর্ধ্বমুখি এই মসলার বাজার। মানভেদে দামের হেরফের হলেও, পণ্যভেদে মাসের ব্যবধানে খরচ বেড়েছে সর্বোচ্চ ৭৩ শতাংশ পর্যন্ত। টিসিবির তথ্য বলছে, গত একমাসের ব্যবধানে আমদানিকৃত রসুনের দাম বেড়েছে ৩৫ শতাংশ। আদার বেলায় বাড়তি খরচ ২৩ ভাগ।

আর মাসের ব্যবধানে জিরাতে ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে সাড়ে ৩০ ভাগ। দাম বাড়ার জন্য আবারো পুরনো অজুহাত- এলসি জটিলতা ও আমদানি ঘাটতিকেই দুষছেন বিক্রেতারা। সঙ্গে যুক্ত পরিবহন খরচ। এদিকে প্রতিনিয়ত নানা অজুহাতে দীর্ঘ হচ্ছে খরচের খাতা। বাজারের তালিকায় কাটছাঁট করা ক্রেতাদের কণ্ঠে তাই স্পষ্ট ক্ষোভ। ব্যয় সংকোচন নীতি চলবে আর কতদিন? আমদানি স্বাভাবিক না হলে বাজার স্থিতিশীল হবার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম