ঢাকা ১৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু স্কুল-কলেজে জরুরি নির্দেশনা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত শুরু নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক সড়কে যান চলাচল বন্ধ

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

#

০২ জানুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

মালয়েশিয়ার জোহর রাজ্যে বছরের প্রথম দিনেই বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেখানকার মাসাইয়ের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান , নববর্ষের গভীর রাতে শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটকদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মাদ রুসদি বলেন, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে। পুলিশ নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কোনো আপস করবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম