ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  9:46 PM

news image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংক্রমণে আক্রান্ত মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কী সংক্রমণে আক্রান্ত মাহাথির, এ বিষয়ে কিছু জানাননি তার মুখপাত্র। এদিকে হাসপাতালে থাকার কারণে মাহাথির আদালতে বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে অংশ নিতে পারছেন না। বিচারক মামলার পরবর্তী কার্যক্রম ১৯ জুলাই নির্ধারণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে হৃদরোগের কারণে মাহাথির মোহাম্মদকে (৯৮) একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তার শরীরে বাইপাস সার্জারিও করা হয়। ১৯৮১ সালের ১৬ জুলাই থেকে ২০০৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ২০১৮ সালে তিনি আবারও দেশটির প্রধানমন্ত্রী হন। তবে অন্তর্দ্বন্দ্বের জেরে দুই বছরের কম সময় দায়িত্ব পালন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম