ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

মালিবাগে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৫,  11:23 AM

news image

রাজধানীর মালিবাগে পারিবারিক কলহের জেরে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ জুলাই) বিকালে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনের ৩০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। আয়েশার স্বামী মো. মফিজ জানান, তিনি নিরাপত্তাকর্মীর কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর খবর পান যে আয়েশা কীটনাশক পান করেছেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। দ্রুত বাসায় ফিরে স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সন্ধ্যা ৬টার দিকে ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মফিজ আরও জানান, তাদের একটি দুই মাস বয়সি কন্যা সন্তান রয়েছে। আয়েশার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম