ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মালবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৩,  9:39 PM

news image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকচাকায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রিতি রানি (২২) উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, প্রিতি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানযোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে ভ্যানটি আত্রাই নদীর ওপর নির্মিত সেতুর সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিতি নিহত হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, বুধবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম