ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

মার্চে সড়কে ঝরেছে ৫৩৮ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  3:39 PM

news image

চলতি বছরের মার্চে ৪৮৭টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন এক হাজার ১৩৮ জন। বুধবার (৫ এপ্রিল) যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায়। এ ছাড়া রেলপথ দুর্ঘটনায় ৪৭ জন, নৌপথে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। অর্থাৎ গেল মাসে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৫৯২ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ৫৭ দশমিক ৪৯ শতাংশ ঘটেছে গাড়িচাপায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৩ জন, বিভিন্ন পরিবহনের চালক ১৪০ জন, পথচারী ৯৩ জন, নারী ৬৭ জন, শিশু ৩৭ জন, শিক্ষার্থী ৪২ জন, পরিবহন শ্রমিক ২৫ জন, শিক্ষক ৯ জন, বীর মুক্তিযোদ্ধা ৬ জন, চিকিৎসক ৩ জন, পুলিশ সদস্য তিনজন, সেনাসদস্য তিনজন, আনসার সদস্য দু’জন, সাংবাদিক একজন, আইনজীবী দু’জন ও বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন নেতাকর্মী রয়েছেন। দুর্ঘটনা কারণ হিসেবে চালকের অদক্ষতা ও বেপরোয়া মনোভাব নিয়ে গাড়ি চালানো, বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিং, ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো, ফিটনেসবিহীন যানবাহনের অবাধে চলাচল, চালকের কর্মঘণ্টা ও বেতন সুনির্দিষ্ট না থাকা, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ ও ট্রাফিক আইন অমান্য করার কথা বলছে যাত্রী কল্যাণ সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম